,

নারী ফুটবলারদের অত্যাধুনিক সরঞ্জাম দিলেন রংপুরের সাবেক এসপি বিপ্লব

news-image

রংপুর ব্যুরো : উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগালে যাওয়ার সুযোগ পাওয়া রংপুরের চার নারী ফুটবলারসহ সদ্যপুস্করিণী যুব স্পোটিং ক্লাবের সব সদস্যের জন্য খেলাধুলা ও প্রশিক্ষণের অত্যাধুনিক সরঞ্জাম পাঠিয়েছেন রংপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) পদে কর্মরত রয়েছেন।

রোববার বিকেলে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের নয়াপুকুর মিনি স্টেডিয়াম মাঠে নারী ফুটবলাদের হাতে আনুষ্ঠানিকভাবে রংপুরের সাবেক পুলিশ সুপারের দেয়া খেলাধুলা ও প্রশিক্ষণের অত্যাধুনিক সরঞ্জাম গুলো তুলে দেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

জানা গেছে, চাকরি সূত্রে রংপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার কয়েক মাস আগে রংপুর থেকে বদলী হয়ে গেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। রংপুরে চাকুরী করা কালীন বিভিন্ন ভাবে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। এর আগে রংপুরেরর সদর উপজেলার পালিচড়ার ওই নারী ফুটবলারদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। তাদের খেলধুলার মান বৃদ্ধিসহ চিকিৎসার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি রংপুর থেকে বদলী হয়ে গেলেও রংপুরের নারী ফুটবলারদের ভুলেন নি। তিনি এবার সেই নারী ফুটবলারদের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য জার্সি, বুট, মার্কার কোন, ফাস্ট এইড, আইসবক্স, হার্ডেল, বিফস্ সহ আধুনিক খেলার সরঞ্জাম সামগ্রী পাঠিয়েছেন।

খেলাধুলার সরঞ্জামাদি পাওয়া নারী ফুটবলার নাসরিন বেগম ও রুমি বেগম বলেন, বিপ্লব স্যার রংপুরে থাকাকালীন আমাদের সব সময় সহযোগিতা করেছেন। আমাদের দুই ফুটবলারের পায়ের লিগারমেন্ট অপারেশনও করিয়ে দিয়েছেন। তিনি ঢাকায় বদলী হয়ে গিয়েছেন তবু আমাদের কথা ভূলেননি। আমাদের ক্লাবের উন্নয়ন এবং ফুটবল খেলতে তিনি বারবার অনুপ্রাণিত করে যাচ্ছেন।

প্রসঙ্গত: ২০২১ সালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা অনূর্ধ্ব-১৭ দলের প্রতিভাবান ৪০ খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে ১৬ খেলোয়াড়কে ইউরোপের যে কোনো দেশে অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণলয়।###

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না