,

৫ জুন বাজেট অধিবেশন শুরু

news-image

নিউজ প্রতিবেদক : আগামী ৫ জুন রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদের যুগ্মসচিব তারিক এ তথ্য জানিয়েছেন।

গতবছর মহামারি করোনার মধ্যে ৩ জুন চলতি অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগের দিন ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়।

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।

জানা যায়, আগামী বাজেট কেমন হবে তা নিয়ে ব্যবসায়ী ও পেশাজীবীদের মতামত জানতে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচনা হয় বিভিন্ন জেলা ও বিভাগের চেম্বারের নেতাদের সঙ্গেও।

গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়, শেষ হয় গত ২০ মার্চ। প্রায় শতাধিক ব্যবাসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়া পেশ করেন।

ব্যবসায়ীদের দাবির মধ্যে উল্লেখ্যযোগ্য হল- করপোরেট করের হার কমানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, ব্যক্তি পর্যায়ে ন্যূনতম কর তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা, আয়কর ও মূসকের আওতা বাড়ানো, সব রপ্তানি খাতকে সমান সুবিধা দেওয়া, বিকল্পবিরোধ নিষ্পত্তি জোরদার করা, টার্নওভার কর ফিরিয়ে আনা ও ভ্যাট আইন সংশোধন করে বাস্তবসম্মত করাসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দেওয়া।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড