,

বচ্চন পরিবারের সঙ্গে অনন্ত-বর্ষা

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। গতকাল মঙ্গলবার বসেছে এর ৭৫তম আসর। এই আসরে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের কান শহরের ছুটে গেছেন জনপ্রিয় সব তারকাশিল্পীরা। এই তালিকায় আছে বাংলাদেশের তারকাশিল্পীও। কান চলচ্চিত্র ঘিরে সেখানে তৈরি হয়েছে শিল্পীদের মিলনমেলা।

এবার দেশের জনপ্রিয় প্রযোজক-চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার ক্যামেরায় হোটেল মার্তিনেজে ধরা দিলো বচ্চন পরিবারের তারকা দম্পতিকে। তারা হলেন- বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও তার স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। যা অনন্ত তার ফেসবুকে শেয়ার করেছেন ফেসবুকে। আর ক্যাপশনে জানিয়েছেন, ঢালিউড ও বলিউড তারকারা একসঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে, কানে আলোর দ্যুতি ছড়াচ্ছেন অনন্ত জলিল-বর্ষা জুটি। বিভিন্ন দেশের ফটো সাংবাদিকরাও তাদের পেয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তুলছেন সেলফিও।

কান উৎসবের এবারের আসরে তারা গেছেন ‘দিন : দ্যা ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমা দুটি নিয়ে। মূলত সেখানে সিনেমা দুটির ট্রেলার দেখানো হবে।

 

এর আগে অনন্ত জলিল তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের ‘দিন : দ্য ডে’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন।’’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন : দ্য ডে’ সিনেমা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন অনন্ত-বর্ষা। এটি নির্মাণ করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম।

আর বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমাতেও জুটি বেঁধেছেন অনন্ত-বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য