,

‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, ধামাচাপা দিতে ‘বিয়ে নাটক’

news-image

নেত্রকোনা ও মদন প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় ‘ধর্ষণে’ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর ঘটনা ধামাচাপা দিতে আদালতে এফিডেভিট করে ‘বিয়ে নাটকের’ অভিযোগ উঠেছে। জানা গেছে, বিয়ের সপ্তাহ না যেতেই সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত সাব্বির হোসেন বাপ্পীকে প্রধান আসামি করে মদন থানায় মামলা করেছেন মেয়ের বাবা। সাব্বির বাড়রী পশ্চিমপাড়া গ্রামের হিরন মিয়ার ছেলে।

ধর্ষণের অভিযোগে মামলা করার তথ্য নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম। তিনি জানান, হিরন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সাব্বির কেন্দুয়া কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। বছর দেড়েক আগে ওই কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভনে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে সাব্বির। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি সাব্বিরের পরিবারকে জানালে তারা কোর্টে গিয়ে এফিডেভিট করে ‘বিয়ে’ দিয়ে মেয়েটিকে ঘরে তোলেন। ঘটনার সপ্তাহ খানেক পর ছেলেকে বাড়ি থেকে সরিয়ে মেয়েটিকে তাড়িয়ে দেয় সাব্বিরের পরিবার।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য