,

ভোলায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে

news-image

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ডাওরী বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এতে ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালের দিকে একটি পাথরবোঝাই ট্রাক বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় হঠাৎ করেই ব্রিজ ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়।

এদিকে, ব্রিজ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। কোনো বাস পারাপার হতে পারছে না। তবে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারপার হচ্ছে। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে বলে ধারণা করেন পুলিশ।

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রশস্তকরণ কাজের জন্য সাময়িকভাবে এ ব্রিজটি দেওয়া হয়েছিলে। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ বিভাগ।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। ব্রিজটি মেরামতের বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর