,

দেশের মানুষ চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে রাখতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে নেত্রীকে আবারও অনুরোধ জানানো হবে। তবে শেখ হাসিনা ও শেখ রেহানা তা চান না বলে জানান সেতুমন্ত্রী।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘আজ সারা দেশের সর্বস্তরের মানুষ চায় পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে নামকরণ করা হোক, আমিও সেই দাবি জাতীয় সংসদে করেছি।’ তিনি বলেন, পদ্মা সেতুর নাম যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা না হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করা হবে।

পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন শেখ হাসিনা। এ সময় জনগণকে অধৈর্য না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ৪৭ বছরে বাংলাদেশের সবচেয়ে দক্ষ প্রশাসক, সফল কূটনীতিক ও সৎ এবং জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, সামনের দিনগুলোতে সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। এ সময় দেশের মানুষ তার সঙ্গে আছে, থাকবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, শাহজান খান, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা সঞ্চালনা করেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড