,

পচা মাংস বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়ায়  ব্যবসায়ীর কারাদণ্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাবার অনুপযোগী গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সদরের পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দন্ডপ্রাপ্ত আকরাম উপজেলার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, মাংস ব্যবসায়ী আকরাম  পৌর বাজারস্থ তার দোকানে পচা মাংস বিক্রি করছেন এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ভেটেরিনারি সার্জন ডাক্তার সাদিকুল ইসলাম ওই মাংস খাবার অনুপযোগী বলে নিশ্চিত করে। পরে ভ্রাম্যমান আদালত ওই ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান,  মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি