,

বাজারে প্রতিযোগিতা থাকলে পণ্যের মূল্য স্বাভাবিক থাকবে : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাজারে প্রতিযোগিতা নিশ্চিত হলে, পণ্যের উৎপাদন ও মূল্য স্বাভাবিক থাকবে। অবৈধ মজুদের সুযোগ থাকবে না। মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন। একচেটিয়া বাণিজ্য বন্ধ করে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেছে।’

আজ সোমবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে ব্যবসায়ী সংগঠন সমূহের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাজারে প্রতিযোগিতা সম্পর্কে সংশ্লিষ্ট সবার পরিষ্কার ধারণা থাকা দরকার। কোনো মহলকে হয়রানি করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেনি। প্রতিযোগিতা কমিশনকে সবার আস্থা অর্জন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে প্রতিযোগিতা কমিশন আইন সম্পর্কে জানতে হবে এবং নিরপেক্ষ থেকে কাজ করতে হবে।’

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. এ এফ এম মনজুর কাদির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জি এম সালাহ উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর