,

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আর নেই

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী মারা গেছেন। গতকাল রোববার রাত ১০টা ২৫ মিনিটে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি শৈলকুপার বর্ষিয়ান নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শিকদার মোশারফ হোসেনের সহধর্মিনী ছিলেন।

এর আগে ২০২০ সালের ৪ নভেম্বর স্বামীর মৃত্যুতে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হলে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন শিকদার শেফালী। তার মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল হাই শেফালী বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়