,

নারী ফুটবলারদের অত্যাধুনিক সরঞ্জাম দিলেন রংপুরের সাবেক এসপি বিপ্লব

news-image

রংপুর ব্যুরো : উন্নত প্রশিক্ষণের জন্য পর্তুগালে যাওয়ার সুযোগ পাওয়া রংপুরের চার নারী ফুটবলারসহ সদ্যপুস্করিণী যুব স্পোটিং ক্লাবের সব সদস্যের জন্য খেলাধুলা ও প্রশিক্ষণের অত্যাধুনিক সরঞ্জাম পাঠিয়েছেন রংপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) পদে কর্মরত রয়েছেন।

রোববার বিকেলে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের নয়াপুকুর মিনি স্টেডিয়াম মাঠে নারী ফুটবলাদের হাতে আনুষ্ঠানিকভাবে রংপুরের সাবেক পুলিশ সুপারের দেয়া খেলাধুলা ও প্রশিক্ষণের অত্যাধুনিক সরঞ্জাম গুলো তুলে দেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

জানা গেছে, চাকরি সূত্রে রংপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার কয়েক মাস আগে রংপুর থেকে বদলী হয়ে গেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। রংপুরে চাকুরী করা কালীন বিভিন্ন ভাবে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। এর আগে রংপুরেরর সদর উপজেলার পালিচড়ার ওই নারী ফুটবলারদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। তাদের খেলধুলার মান বৃদ্ধিসহ চিকিৎসার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি রংপুর থেকে বদলী হয়ে গেলেও রংপুরের নারী ফুটবলারদের ভুলেন নি। তিনি এবার সেই নারী ফুটবলারদের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য উন্নত প্রশিক্ষণের জন্য জার্সি, বুট, মার্কার কোন, ফাস্ট এইড, আইসবক্স, হার্ডেল, বিফস্ সহ আধুনিক খেলার সরঞ্জাম সামগ্রী পাঠিয়েছেন।

খেলাধুলার সরঞ্জামাদি পাওয়া নারী ফুটবলার নাসরিন বেগম ও রুমি বেগম বলেন, বিপ্লব স্যার রংপুরে থাকাকালীন আমাদের সব সময় সহযোগিতা করেছেন। আমাদের দুই ফুটবলারের পায়ের লিগারমেন্ট অপারেশনও করিয়ে দিয়েছেন। তিনি ঢাকায় বদলী হয়ে গিয়েছেন তবু আমাদের কথা ভূলেননি। আমাদের ক্লাবের উন্নয়ন এবং ফুটবল খেলতে তিনি বারবার অনুপ্রাণিত করে যাচ্ছেন।

প্রসঙ্গত: ২০২১ সালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা অনূর্ধ্ব-১৭ দলের প্রতিভাবান ৪০ খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে ১৬ খেলোয়াড়কে ইউরোপের যে কোনো দেশে অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণলয়।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি