,

ক্ষমতাচ্যুত হতে পারেন পুতিন : ইউক্রেন জেনারের

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে একটি অভ্যুত্থান চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মেজর জেনারেল কিরিলো বুদানভ। তিনি আরও দাবি করেছেন, এটি থামানো যাবে না।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এ কর্মকর্তা জানান, আগামী আগস্টের মাঝামাঝি নাগাদ ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে। আর চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধের সমাপ্তি ঘটবে।

বুদানভ আরও বলেন, রাশিয়ার নেতা পুতিন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। পাশাপাশি তার অন্য অসুস্থতাও রয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মেজর জেনারেল কিরিলো বুদানভের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে গেলে দেশটির প্রেসিডেন্ট পুতিনকে সরিয়ে দেওয়া হবে। এ যুদ্ধ শেষ পর্যন্ত দেশটির নেতৃত্বের পরিবর্তন আসবে। এটি এরই মধ্যে শুরু হয়েছে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেণ রাশিয়ার যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনীকে খারকিভ ছাড়তে বাধ্য করেছে ইউক্রেন। আর এই পরিস্থিতিই রাশিয়ার নেতৃত্বের বদল ঘটাবে। সেই প্রক্রিয়া ইতোমধ্যেই রাশিয়ার ভিতরে শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড