শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে ১১০ টাকায় সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

news-image

ন্যায্যমূল্যে খোলাবাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৬ মে)। ১৫ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত।

ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিয়ে সারাদেশে চলমান তোলপাড়ের মধ্যে প্রথম দিন থেকেই ১১০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি করবে সরকারি এ বিপণন সংস্থাটি। এছাড়া প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ এবং ছোলার কেজি বিক্রি হবে ৫০ টাকায়।

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে দেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।

১৬ থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী দেশের বড় বড় নগরীর পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাকসেল থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং চাহিদা অনুযায়ী ছোলা নিতে পারবেন।

রোজার মাসকে কেন্দ্র করে গত মার্চ ও এপ্রিল মাসে সারাদেশে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে টিসিবি।

সম্প্রতি বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, আগামী জুন মাসের পর সরকার এ ধরনের আরও একটি কর্মসূচি হাতে নেওয়ার চিন্তা করছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা