,

নিউইয়র্কে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলা, নিহত ১০

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার নিউইয়র্কের বাফেলো শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলে শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে করে গুলি চালায় এক তরুণ। তাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে। পুলিশের বরাতে বিবিসি আরও জানিয়েছে, ওই তরুণ এ হামলা লাইভে সম্প্রচারের জন্য একটি ক্যামেরা ব্যবহার করেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ ঘটনাকে ‘হিংসাত্মক উগ্রবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে। বাফেলো শহরে এফবিআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিফেন বেলিঙ্গিয়া সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়ে বলেন, হামলা চালানোর আগে অভিযুক্ত তরুণকে গাড়ি নিয়ে ওই এলাকায় কয়েক ঘণ্টা ঘুরতে দেখা গেছে। যারা হামলার শিকার হয়েছেন তাদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। তারা সবাই সুপারমার্কেটে কাজ করতেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি