,

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে  ডুবে দুই শিশুর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনায় নিহত শিশুরা হলেন, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামের প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে উসমান (২) ও বাচ্চু মিয়ার ছেলে আবদুল্লাহ (২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবার  সদস্য ও স্হহানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু উসমান ও তার চাচাতো ভাই আবদুল্লাহ। এর কিছুক্ষণ পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা দেখতে পান, শিশু দুটি বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে আছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি