,

ফোন হ্যাং করলে করণীয়

news-image

নিউজ ডেস্ক : স্মার্টফোনের প্রসেসর ও মেমোরির ওপর অধিক চাপ পড়লে ফোন ফ্রিজ বা হ্যাং হয়ে যায়। এতে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয় আমাদের। তবে কিছু টিপস মেনে চললে ফোন হ্যাং-এর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন চটকরে জেনে নেই ফোন হ্যাং-এর হাত থেকে বাঁচার উপায়-

ডিপ ক্লিনিং

স্মার্টফোনের ডিপ ক্লিন করলে স্মার্টফোন হ্যাং করবে না। আসলে ডিপ ক্লিনিংয়ের ফলে স্মার্টফোনের অধিকাংশ অপ্রয়োজনীয় ফাইল মুছে যায়। ফলস্বরূপ স্মার্টফোনের স্টোরেজ স্পেস খালি হয়ে যায় এবং প্রসেসরও চাপমুক্ত হয়। ফলে ফোনটি অত্যন্ত সাবলীলভাবে কাজ করতে পারে।

ক্যাশে ক্লিন করা

স্মার্টফোনে বিদ্যমান বিভিন্ন অ্যাপের সুবাদে রোজ প্রচুর ক্যাশে ফাইল জমা হয়ে যায়। এই ফাইলগুলো ধীরে ধীরে জমা হয়ে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়। এর ফলে ফোনের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং সেটি হ্যাং হতে থাকে। এই সমস্যা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন ফোনের ক্যাশ ক্লিয়ার করা। এতে ফোনের স্টোরেজ স্পেস অযথা নষ্ট হবে না, ফোনের প্রসেসরের ওপরেও চাপ কম পড়বে।

ডুপ্লিকেট ফাইল ডিলিট

যদি আপনার স্মার্টফোনে ডুপ্লিকেট ফাইল বেশি থাকে, তাহলে অবিলম্বে সেগুলোকে ডিলিট করুন। কারণ ডুপ্লিকেট ফাইলগুলো আপনার স্মার্টফোনের মেমরি অযথা দখল করে রাখে, যা ফোন হ্যাং হওয়ার অন্যতম কারণ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড