,

পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার, থাকবে ২৫ মিনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্ণ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আগামী সোমবার। চলতি বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ দেখা যাবে দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে।

আজ শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত অর্থাৎ ২৫ মিনিট এ চন্দ্রগ্রহণ চলবে। তবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

চন্দ্রগ্রহণ না দেখা যাওয়ার কারণ হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে সৌরজাগতিক এ ঘটনা সবার জন্য শিক্ষণীয়।

বাংলাদেশ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হচ্ছে, ব্রাজিলের স্টক সীমাউন্ট থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ব্রাজিলের অ্যাব্রোসহোল মেরিন ন্যাশনাল পার্ক থেকে দক্ষিণ দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, ব্রাজিলের মাতো গ্রোসো দ্য সুল রাজের বেলা আলভোরাদা শহর, বলিভিয়ার ডিভিসাদেরো শহর, উত্তর চিলির বন্দর শহর আরিকো থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসগারে, পেরুর আরকুইপা থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, চিলির ইস্টার আইল্যান্ড হতে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড