,

যেসব খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতি রোগ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বিভিন্ন বয়সের মানুষ। তবে ঠিক কী কারণে মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, তা নিশ্চিত করে না বলা গেলেও কিছু কিছু খাবার যে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সে সম্পর্কে এক প্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা।

১। প্রক্রিয়াজাত মাংস: মাংস প্রক্রিয়াকরণের সময়ে স্মোকিং, সল্টিং, ক্যানিং ইত্যাদির ফলে মাংসে ‘এন-নাইট্রোসো’ যৌগ উৎপন্ন হয়। এ যৌগগুলো কারসিনোজেন; অর্থাৎ এগুলো ক্যান্সার তৈরি করতে পারে।

২। তেলে ভাজা: শর্করা জাতীয় উপাদান বেশি ভাজা হলে অ্যাকরাইলামাইড নামক উপাদান বেড়ে যায়। এই উপাদান দেহে জারণ-ঘটিত চাপ বাড়িয়ে দেয়। ফলে বেড়ে যায় ক্যান্সারের আশঙ্কা।

৩। অতিরিক্ত রান্না করা খাবার: অতিরিক্ত রান্না করা খাবার, বিশেষত মাংসে থাকে পিএএইচ ও হেটেরোসাইক্লিক অ্যামিন। এই উপাদানগুলো কোষের জিনগত উপাদানের তারতম্য ঘটিয়ে ক্যান্সার ডেকে আনতে পারে। সূত্র: আনন্দবাজার অনলাইন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর