,

ছবি তুলতে বিয়ের রাতেই গায়ে আগুন দিলেন দম্পতি, ভিডিও ভাইরাল

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করেন। সেই ধারাবাহিকতায় এবার যোগ হলেন যুক্তরাষ্ট্রের এক দম্পতি। বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে ছবি তুলতে নিজেদের গায়েই আগুন ধরিয়ে দেন তারা। সম্প্রতি তাদের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নিউইয়র্ক পোস্ট, ট্রিবিউন ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হলিউড সিনেমার সেটেই পেশাদার স্টান্টম্যান গ্যাব জেসপ ও স্টান্ট উইম্যান অ্যাম্বি মিসেলের পরিচয়। এর পর অনেক দিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন তারা।

বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে হঠাৎ করে বর কনের ছবি তোলার জন্য এগিয়ে আসেন ক্যামেরাম্যানের দল। এ সময় নতুন কিছু করার ছক করছিলেন গ্যাব ও মিসেল। যেমনটা ভাবা তেমনটাই কাজ। অল্প করে পিঠের মধ্যে আগুন লাগিয়ে হাতে হাত ধরে অতিথিদের দিকে এগিয়ে যান এই দম্পতি।

এই কাণ্ড দেখে সবাই অবাক। কিন্তু স্টান্টম্যান ও স্টান্ট উইম্যান হওয়ায় এ কাজ তো তাদের কাছে তেমনটা কঠিন ছিল না। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই রাতারাতি তা ভাইরাল হয়ে যায়।

গ্যাব জেসপ ও অ্যাম্বি মিসেলের স্টান্টের সেই ভিডিও টিকটকে পোস্ট করেছেন ডিজে ও বিয়ের ফটোগ্রাফার রাস পাওয়েল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন স্টান্ট লোকেরা বিয়ে করে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড