,

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল ডা. মুরাদের

news-image

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে জামালপুর-৪ আসনের সাংসদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে সাবেক প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কপাল ফেটে যাওয়ায় এ সাংসদের কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

আজ শুক্রবার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, ‘শুনেছি বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠকখানায় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন ডা. মুরাদ হাসান। এ সময় সিলিং ফ্যান মাথায় পড়ে তিনি আহত হন। খবর পাওয়ার পর হাসপাতালের চিকিৎসক দল মুরাদ হাসানের বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’

উল্লেখ্য, চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁসের ঘটনায় মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। এরপর দীর্ঘ দিন ধরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর