,

আন্দোলনের নামে নৈরাজ্য করা হলে প্রতিরোধ করা হবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের নামে কেউ যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি নেতাদের সরকার পতন আন্দোলনের নামে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মীর আত্মদান ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। অতীতের ন্যায় আজও আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী শেখ হাসিনার নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যে কোওনা ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর। ’

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থায় সৃষ্ট সেখানকার নাজুক পরিস্থিতিতেকে পুঁজি করে একটি চিহ্নিত মহল বাংলাদেশে উস্কানিমূলক মিথ্যাচার ও গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক-ভীতি সঞ্চারে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বিএনপি ও তাদের দোসরেরা ঘোলা পানিতে মাছ শিকারের যে ষড়যন্ত্র করে যাচ্ছে, তা কখনো সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পারিচালিত হবে ততদিন বাংলাদেশের জনগণের জীবন সুরক্ষিত থাকবে এবং বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আফগানিস্তান হবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা বক্তব্য দিচ্ছেন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বৈরশাসন ও অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে যাদের জন্ম তারা তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করবেই, এটাই স্বাভাবিক।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর