,

কিছুদিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে : টিপু মুনশি

news-image

নিজস্ব প্রতিবেদক : তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমরা কঠোরভাবে বাজার মনিটরিং করছি। কিছুদিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে।

আজ শুক্রবার রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সবাইকে সৎ হওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। নম্র-ভদ্র নেতাকর্মীদের দলের জন্য এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। আগামী দিনের নেতৃত্বে প্রমাণিত হবে আসল নেতার পরিচয়।

রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস।

উপজেলা স্বেচ্ছোসেবক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছোসেবক লীগের নেতাকর্মীরা।

সম্মেলনে জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি ও মো. সুমন ওয়াহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের আগে উপজেলা ইউপি সদস্য ফোরামের সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক সুমন ওয়াহিদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নতুন সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড