,

ভারত থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গা আটক

news-image

নিউজ ডেস্ক : ভারত থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়কালে ১১ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মে) সকালে ক্যাম্প-১/ইস্ট থেকে তাদের আটক করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

এসপি নাইমুল বলেন, সকালে ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আটকদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে সিআইসি তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠাবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর