,

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের একটি বিমানবন্দরে অবতরণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দু’জন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করা হয়েছিল।

নিহত দুই পাইলটের নাম ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা হেলিকপ্টারটি অবতরণের চেষ্টার সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন ধরে যায়। এছাড়া হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে সঠিক কারণ খুঁজে বের করার জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে বিশদ প্রযুক্তিগত তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এইমাত্র রায়পুরের বিমানবন্দরে রাষ্ট্রীয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক সংবাদ পেয়েছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের উভয় পাইলট ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব মারা গেছেন। সৃষ্টিকর্তা এই শোকের সময়ে নিহতের পরিবারের সদস্যদের শক্তি এবং বিদেহী আত্মার শান্তি দিন।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি