,

ফ্রান্সে পরবর্তী প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে তিন নারী

news-image

আব্দুল মালেক হিমু,প্যারিস (ফ্রান্স)
ফ্রান্সের সংবিধান অনুযায়ী আজ শুক্রবার মধ্যরাতে দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের মেয়াদ শেষ হচ্ছে। কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছে জল্পনা-কল্পনা। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে,এবার কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন।

এরই মধ্যে এলিসি প্রাসাদে তিন নারীর নাম বেশ আলোচিত হচ্ছে। তার মধ্যে রয়েছেন ফ্রাঁসোয়া ওলান্দের সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী এবং বর্তমানে ইউনেস্কোর পরিচালক অড্রে আজৌলে, একই সরকারে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মারিসোল তোরাইন এবং বর্তমান শ্রমমন্ত্রী এলিজাবেথ বোর্ন।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোন বার্লিনে একটি সরকারি সফরের সময় বলেছেন তিনি তার ভবিষ্যতের প্রধানমন্ত্রীর পরিচয় জানেন। তবে এখনই তার নাম প্রকাশ করতে তিনি রাজি নন।

ধারণা করা হচ্ছে, সাবেক সংস্কৃতিমন্ত্রী অড্রে আজৌলই হচ্ছেন ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী।তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী তা জানতে আজ দিনভর অপেক্ষা করেত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড