,

‘জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী পেয়েছি’

news-image

বিনোদন প্রতিবেদক : স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য কক্সবাজার সমুদ্র সৈকত বেছে নিয়েছে হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। উত্তাল ঢেউয়ের তালে বুনেছেন নানা স্বপ্ন। আর ভালোবাসার সেসব স্মৃতি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন প্রতিনিয়তই।

আজ বুধবার ভক্তদের জন্য নতুন ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। সঙ্গে জুড়ে দিয়েছেন রোমান্টিক কথামালা। ছবিগুলোতে দেখা যায়, সৈকতে একটি নৌকার পাশে দাঁড়িয়ে আছেন রাজ-পরী। দুজনের গায়ে একই নকশার পোশাক পরা। আর একে-অপরকে প্রেমময় ভঙ্গিমায় জড়িয়ে আছেন। ক্যাপশনে পরী লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে লাইক পরেছে ৯৫ হাজারেরও বেশি। আর শেয়ার হয়েছে ২০৭। তবে ছবিগুলোর কমেন্ট বক্স বন্ধ থাকায় সেখানে কেউ মন্তব্য করতে পারেনি।

উল্লেখ্য, গত ২ মে কক্সবাজারে গেছেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি। বিয়ের পর এটাই তাদের প্রথম অবকাশযাপন। তাই এই ভ্রমণকে হানিমুন বললেও ভুল হবে না।

গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা দম্পতি। আর পারিবারিকভাবে গত জানুয়ারিতে ফের বিয়ের পিড়িতে বসেন তারা। এরপর জমকালো আয়োজনে হয় বিবাহোত্তর সংবর্ধনাও। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর