,

‘শহরের নিরাপত্তায় আমাকে কঠোর হতেই হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মেয়র।

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ডিএনসিসি। ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা নিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র। আগামী ১৭ থেকে ২৬ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

পথসভায় অংশ নিয়ে মেয়র ওই অঞ্চলের কাউন্সিলর, ডিএনসিসির কর্মকর্তা ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন এবং জনগণদের এডিস ও ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করেন। এ সময় মেয়র দুটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের সাবধান করেন। মেয়র শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসময় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে গিয়ে কথা বলেন।

ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। গতবার আমরা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছি। এবারও সেটি হবে, জেলও হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র আরও বলেন, ‘ডিএনসিসি এরিয়ার সব ওয়ার্ডে আমাদের এই চিরুনি অভিযান পরিচালিত হবে। এই অভিযান শেষে আমি নিজেই আবার অভিযানে নামব। তখন যদি কেউ অনুরোধ করেন জরিমানা না করার জন্য, তা শোনা হবে না। এ শহরের নিরাপত্তার জন্য আমাকে কঠোর হতেই হবে।’

মশক বিভাগকে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘অভিযান চলাকালীন ১০ দিন মশক বিভাগের সব ছুটি বাতিল করা হলো। এদিন তাদের সবাইকে কাজে থাকতে হবে। আমাদের কাউন্সিলররা মাঠে থাকবেন। আমাদের মহিলা কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিকভাবে সব স্কুলে, পাড়া-মহল্লা, মসজিদে খুতবার সময় যেন প্রচার করা হয় তারও নির্দেশনা দিচ্ছি।’

মশার বংশবৃদ্ধিতে যারাই ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, সরকারি হোক, বেসরকারি হোক কিংবা আধা সরকারি হোক—এডিসের লার্ভা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলররা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড