,

গাজীপুরে ১২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

news-image

গাজীপুর প্রতিনিধি : পুরোনো দামের খোলা সয়াবিন ও পাম তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে গাজীপুরের টঙ্গী বাজারের দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে টঙ্গী বাজারের মেসার্স তাহের অ্যান্ড সন্স ও মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দ করা ১২ হাজার ৬৪৮ লিটার ভোজ্যতেল খোলা বাজারে পুরোনো দামে বিক্রি করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযান চালিয়ে টঙ্গী বাজারের মেসার্স তাহের অ্যান্ড সন্স থেকে পুরোনো দরের ৬ হাজার ৭৩২ লিটার খোলা সয়াবিন ও পাম তেল এবং মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতান থেকে পুরোনো দরের ৫ হাজার ৯১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়।

সেখানে উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে আগের দামে ১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১৮ টাকা ও ৫ লিটার ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৪৩ টাকা ও পাম ১৩৩ টাকা কেজি দরে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর