,

২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ২৩ হাজার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও বেশি দামে বিক্রি করার অভিযোগে তিনজনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দবুধবার বিকেলে নাগরপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ জরিমানা করেন।

অভিযানের সময় জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক সায়েদা তামান্না তাসনিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, নাগরপুর বাজারের স্বর্ণা এন্টারপ্রাইজের মালিক শংকর সাহার বাসা থেকে ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওয়াহিদুজ্জামান বলেন, একই বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ের মুল্যে চেয়ে দাম বেশি রাখায় দুই দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সয়াবিন তেলের মুল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর