শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই একদিন যাতে আমার জীবনে কোনদিনই না আসে

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজ তারকাশিল্পীদের রয়েছে অসংখ্য ভক্ত। প্রিয় শিল্পীর ভালোলাগা, মন্দলাগা ও তাদের ব্যক্তিজীবনে ভাবনাচিন্তা জানার কৌতুহল রয়েছে সবার মাঝেই। আর প্রিয় শিল্পীর ব্যক্তি জীবনেও রয়েছে একান্ত কিছু সময়। যেখানে মাঝে-মধ্যেই হানা দেয় আজগুবি সব ভাবনাচিন্তা। সেসব ভাবনা নিয়েই আমাদের আজকের আয়োজন ‘রম্য সময়’। এই আয়োজনে মুখোমুখী হয়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

* মানবশূন্য ও প্রযুক্তিবিহীন জঙ্গলে আপনি একা, কী করবেন?

বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেসব না থাকলে মৃত্যুর জন্য অপেক্ষা করবো।

* অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখন…

গান গাইবো, রেডিওতে না হলে ইভেন্টে কাজ করবো। বহু অপশন আছে।

* আপনাকে বোকা বানানোর মূল মন্ত্র কী?

আমাকে একটু আদর করলেই বোকা বানানো যায়।

* কী কারণে রেগে যান?

আমার পক্ষ থেকে বিশ্বাস থাকে অপর পক্ষ থেকে বিশ্বাস থাকে না, তখন।

* খুব রাগ হলে কী করেন?

চেষ্টা করি মেডিটেশন করার।

* আর মন জয় করার মূল মন্ত্র?

মজার মজার খাবার দেওয়া।

* কাকে জন্মদিন বা আপনার বিশেষ অনুষ্ঠানে দাওয়াত দেবেন না?

এমন কেউ নেই।

* রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। কী করবেন?

সাহায্যের জন্য পুলিশ প্রশাসন ও পরিচিতদের ফোন করবো।

* একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কী করবেন?

এই একদিন যাতে আমার জীবনে কোনদিনই না আসে। এটা আমার লিমিটের বাইরে।

* মন্ত্রীত্ব দিতে চাইলে কোন বিষয়ক মন্ত্রী হবেন?

কৃষিমন্ত্রী হবো।

* অনিয়মে ভরপুর এমন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারী আপনি। কী করবেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের একটা কৌশল ছিল- দুষ্টের বিনাশ এবং শিষ্টের আচার। সে পন্থা অবলম্বন করবো।

* ভূতের ভয় আছে এমন স্থানে রাত্রিযাপন? কী করবেন?

অপেক্ষা করবো ভূত কখন আসে।

* তেল ও পেঁয়াজ ছাড়া রান্না। কেমন লাগবে?

অসাধারণ, কারণ এটা আমি নিয়মিতই খাচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি