,

টঙ্গীতে ১৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

news-image

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে পাচারকালে ১৬০ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া (২৩) এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। মঙ্গলবার টঙ্গীর চেরেগালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রুবেল মিয়া কুমিল্লার দেবিদ্বার থানার বড়বালাশঘর এলাকার মনু মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, র‌্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে একটি পিকআপযোগে গাঁজার বড় চালান গাজীপুরের দিকে আসছে।

এ খবরের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী (টঙ্গী পৌরসভার উল্টোপাশে রসময় সুইটস এন্ড কনফেকশনারী এর সামনে) ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে পিকআপসহ রুবেলকে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ একটি মোবাইল ফোন, ও নগদ ২০০০ টাকা জব্দ করা হয়েছে।

রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে পিকআপযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে এবং রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি