,

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা

news-image

নিউজ ডেস্ক : নেত্রকোনায় ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে আব্দুল বারেক (৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার নেত্রকোনার বারহাট্টা থানায় এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত শিক্ষক আব্দুল বারেক (৩৫) উপজেলার শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

জানা গেছে, নির্যাতনের শিকার ছাত্র শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসায় বোডিং এ থেকে লেখাপড়া করে। গত ২৫ এপ্রিল রাত দশটার দিকে ওই ছাত্র তার এক বন্ধুকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে রুমের বাইরে আসে। এরপর রুমে ফেরার সময় আব্দুল বারেক তাকে নিজের রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন।

এরপর ওই ছাত্র লজ্জায় বিষয়টি কাউকে জানায়নি। কিন্তু মলদ্বারে তীব্র ব্যাথার কারণে গত রোববার সে বাড়িতে ফিরে তার মাকে শিক্ষকের অপকর্মের কথা জানায়। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়।

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মামলার পরপরই ওই শিক্ষক গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি