,

বিল গেটস করোনা পজিটিভ

news-image

অনলাইন ডেস্ক : মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় এ ধনকুবের। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে বিল গেটস লিখেছেন, ‌‘আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি এবং সুস্থ হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবো।’

আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষাসহ চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি।’

বিল গেটস বুধবার তার ফাইন্ডেশন থেকে ভার্চুয়ালি সবার সঙ্গে বৈঠক করবেন বলেও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, করোনা মহামারি দূরীকরণে অগ্রগামী ভূমিকা রেখেছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন তিনি।

এর আগে গত বছরের অক্টোবরে গেটস ফাইন্ডেশন জানায়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা পিল উৎপাদনে তারা ১২০ বিলিয়ন ডলার খরচ করবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি