,

মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শ্রমিক। আজ মঙ্গলবার দুপুরে শহরের আশেকপুর এলাকার মো. নজরুলের বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য পিলারের মাটি খোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। তাঁদের মধ্যে আনন্দ এবং নিধন মাটি খুঁড়তে খুঁড়তে গভীরে চলে যান। একপর্যায়ে চারদিক থেকে মাটি ভেঙে তাঁরা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি সরিয়ে ওই দুজনের মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘আশেকপুর ইন্দারা পাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় চারপাশ থেকে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের ওপর। পরে স্থানীয় লোকজন আমাদের জানালে ঘটনাস্থালে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক শামীম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর