,

গাজীপুরে ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

news-image

গাজীপুর প্রতিনিধি : অবৈধভাবে বেশি লাভের আশায় সয়াবিন তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি গুদামে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আব্দুল জব্বার মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বোর্ড বাজার এলাকায় মান্নান টাওয়ারে অবস্থিত মেসার্স মনির জেনারেল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকানের গুদাম থেকে ১৬০ টাকা দরের ৬৮৮ লিটার সয়াবিন তেলসহ অবৈধভাবে মজুদ ২ হাজার ৫৮ লিটার তেল জব্দ করা হয়। এ ছাড়া ব্যবসায়ী মনির হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অধিদপ্তরের কাছে অভিযুক্ত ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করেছেন। পরে জব্দ করা সয়াবিন ১৬০ টাকা দরে ১ লিটার, ৩১৮ টাকায় দুই লিটার ও ৭৬০ টাকা দরে ৫ লিটার তেল জনসাধারণের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন অংশ নেন। ন্যায্য মূল্য তেল পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন ভোক্তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড