,

বাজারে কোন আম কবে আসবে, জানা যাবে বৃহস্পতিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে পাকবে আম। প্রথমে পাকবে গুটি আম, যা বাজারে আসতে পারে মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে। তবে জাতের আম পাকতে আরও সময় লাগবে। জাতের আমের মধ্যে সবার আগে পাকে গোপালভোগ। সুস্বাদু এ আম চলতি মাসের শেষ দিকে বাজারে আসবে। এরপর বাজারে আসবে ক্ষীরসাপাত আম, যা অঞ্চলভেদে হিমসাগর নামেও পরিচিত।

তবে কোন আম কোন সময়ে গাছ থেকে নামানো যাবে, তা সুনির্দিষ্টভাবে জানা যাবে বৃহস্পতিবার (১২ মে)। ওইদিন রাজশাহী জেলা প্রশাসন চলতি মৌসুমে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রকাশ করবে। অর্থাৎ কোন আম কোন তারিখে গাছ থেকে পাড়া শুরু করা যাবে, তা ঠিক করে দেওয়া হবে।

প্রতি বছর রাজশাহী জেলা প্রশাসন আমচাষি, ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এ ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। যারা পুরিপুষ্ট আম খেতে অপেক্ষায় রয়েছেন, তাদের ম্যাংগো ক্যালেন্ডার অনুসরণ করে আম কিনতে অনুরোধ জানিয়ে থাকে প্রশাসন।

আমচাষিরা জানিয়েছেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আম পাকবে। তবে সেটি গুটি আম। চলতি মে মাসের ১৫-২০ তারিখের মধ্যে যে পাকা আম বাজারে আসবে, তা সবই গুটি জাতের। এরপর আসবে গোপালভোগ। মে মাসের শেষ দিকে এ জাতের আম পাওয়া যাবে।

এছাড়া সম্ভাব্য তারিখ হিসেবে জুনের শুরুতে ক্ষীরসাপাত ও লক্ষ্মণভোগ আম বাজারে আসবে। জুনের দ্বিতীয় সপ্তাহে বাজারে মিলবে সুস্বাদু ল্যাংড়া জাতের আম। সবশেষে বাজারে পাওয়া ফজলি আম। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ফজলি আম পাড়া শুরু হতে পারে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম জাগো নিউজকে বলেন, ‘চলতি মে মাসের ২০ তারিখ থেকে পাকা আমের স্বাদ নিতে পারবেন। গুটি আম পাড়া হবে ওই সময়। এরপর গোপালভোগ আম পাড়ার তারিখ জানা যাবে। তবে পরিপুষ্ট ও ভালো মানের আম পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।’

তিনি বলেন, আম পাকা সময় তাপমাত্রা ও আবহাওয়ার ওপর নির্ভর করে। অনেক সময় এটা এক-দেড় সপ্তাহ আগে-পরে হতে পারে। তবে এবার ২৫-৩০ মে’র মধ্যে গোপালভোগ পাড়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ হতে পারে। জেলা প্রশাসন সব পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত এটা ঠিক করবেন। তাই এখনই সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড