,

রাজধানীতে গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

সোমবার দিবাগত রাতে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন মো. মুঞ্জু সিকদার ও মো. ইছা মাতাব্বর।

মঙ্গলবার ডিবি ওয়ারী বিভাগের জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাবুদ্দীন আজাদ এ তথ্য নিশ্চিত জানান, দুইজন মাদক কারবারি সিলভার-গ্রিন রঙের একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ব্লক-জে এলাকার দিকে যাচ্ছে এমন তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে মুঞ্জু ও ইছাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় (যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ-১৪-১৬৮২)।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরী এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও এ গোয়েন্দা কর্মকর্তা জানান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি