,

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আ.লীগ নেতাকে চাপা দিয়ে গেল বাস

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুস সামাদ (৭০) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের হরিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আব্দুস সামাদ উপজেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা এবং সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা।

প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে ফুলপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, আজ সকালে স্থানীয় হরিরামপুর মোড়ের দোকানে চা পান করে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সামাদ। এ সময় শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-শেরপুর সড়কে যানচলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন বলে জানান এসআই জাহিদুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর