,

শ্রীলঙ্কায় বুধবার সকাল পর্যন্ত কারফিউ

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ নিয়ন্ত্রণে জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। গতকাল সোমবার দেওয়া কারফিউ আজ মঙ্গলবার সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। কিন্‌তু পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

আজ দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে, তা আজ তুলে নেওয়ার কথা ছিল; পরে তা বাড়ানো হয়েছে।

এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে।

শ্রীলঙ্কার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে। চলাচলের সময় তাদের পাসপোর্ট বা বিমানের টিকেট দেখাতে বলা হয়েছে। এ ছাড়াও বিদেশিদের তাদের হোটেলের আশেপাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি