,

মেয়েকে নিয়ে কাজে ফিরলেন তিশা

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় ধরে অভিনয়ে নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মূলত মাতৃত্বজনিত কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে এবার বিরতি ভেঙে আবারও মেয়েকে নিয়ে অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।

গত রোববার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট তিশা এসব তথ্য জানান। তিনি বলেন,‘ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। ‘বঙ্গবন্ধু’ সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।’

গত বছরের এপ্রিল মাসে ‘মুজিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিশা। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সিনেমাটির শুটিং শেষে জানতে তিশা পারেন, মা হতে যাচ্ছেন তিনি। তারপর সব ধরনের আউটডোর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। আর এ কারণে ‘মুজিব’ সিনেমার ডাবিং এতদিন করতে পারেননি তিশা। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ‘মুজিব’ সিনেমাটি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী। পরিচালনা করছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড