,

অস্ত্র হাতে ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ত্রসহ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে ভাইরাল হওয়া আবু বক্কার সিদ্দিকী রাতুল নামের সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজশাহীর গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সদস্যরা।

গ্রেপ্তার আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। তিনি সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতুল পিস্তল হাতে ছবি তুলে গত বৃহস্পতিবার ফেসবুকে আপলোড করে ভাইরাল হয়। এতে চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং রাতুলকে ধরতে অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় রোববার রাতে রাজশাহীর গ্রান্ড তোফা হল ভবন থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নগরীর সাগরপাড়া মহল্লার পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাতুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন বলেও জানান র‌্যাব-৫ অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড