,

বাগদান সারলেন সোনাক্ষী সিনহা, বিয়ে কবে?

news-image

বিনোদন ডেস্ক : বাগদান সারলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের আংটি পরিহিত ছবি শেয়ারও করেছেন তিনি।

ছবিতে দেখা যায়, একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী। আরেকটিতে দেখা যায়, বাম হাতে মুখ ঢেকে রেখেছেন অভিনেত্রী। সেই হাত ধরে রেখেছে আরেকটি হাত, যেটা পুরুষের হাত বলেই ধারণা করা হচ্ছে। দুটি ছবিতেই সোনাক্ষীর হাতের অনামিকায় আংটি স্পষ্ট।

ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে। আর আমি তা তোমার সঙ্গে ভাগ না করে পারছি না।’

ছবি আর ক্যাপশন দেখে কারোর বুঝতে বাকি নেই, বাগদান সেরে ফেলেছেন সোনাক্ষী। বিয়েটাও শিগগিরই করে ফেলবেন। তাই শুভেচ্ছার বন্যা বইছে অভিনেত্রীর পোস্টে।

প্রশ্ন হলো, কার সঙ্গে আংটি বদল করেছেন সোনাক্ষী? তার বর হতে যাচ্ছেন কে? জানা গেল, সোনাক্ষী যার গলায় মালা পরাতে চলেছেন, তিনি জহির ইকবাল। যিনি ‘নোটবুক’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছে।

বছর খানেক ধরে তারা প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যায়। এবার হয়ত সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার গন্তব্যে এগোচ্ছেন সোনাক্ষী ও জহির।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর