,

অনাগত সন্তানের নাম ঠিক করে রেখেছেন দীপিকা ও রণভীর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম শ্রেণির অভিনেতাদের একজন রণভীর সিং। যিনি বর্তমানে তার আসন্ন সিনেমা ‘জয়েশভাই জোর্দার’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রচারণার সময় তার প্রতিটি লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। তবে শুধুমাত্র তার অনবদ্য ফ্যাশন সেন্স এবং অভিনয় দক্ষতার জন্য নয়। রণবীর তার মজাদার মন্তব্যের জন্য ও বেশ সুপরিচিত।

রণভীরের আসন্ন সিনেমাটি নারী ভ্রূণ হত্যা এবং লিঙ্গ বৈষম্যের প্রাসঙ্গিক বিষয় নিয়ে নির্মিত। তাই সম্প্রতি ‘জয়েশভাই জোর্দার’-এর প্রচারনার সময় তারকাকে জিজ্ঞাসা করা হয়েছিলো। যদি তিনি এবং তার স্ত্রী দীপিকা পাড়ুকোন কন্যা সন্তানের পিতা-মাতা হন। তবে তিনি তার মেয়ের নাম কি রাখবেন?

রণভীর অবিলম্বে প্রশ্নের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তারা তাদের অনাগত সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা করেছেন। ইতিমধ্যেই তাদের সন্তানের নামের একটি দীর্ঘ তালিকাও প্রস্তুত করেছেন। কিন্তু তিনি এখনই এটি প্রকাশ করতে চান না। সেই নাম নিয়ে গোপনীয়তা রাখতে চান। কারণ তিনি চান না অন্য লোকেরা সেগুলি চুরি করুক।

মাত্র কয়েকদিন আগে এক প্রশ্নের উত্তরে ভক্ত ও অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন এ অভিনেতা। যখন তাকে প্রশ্ন করা হয় তিনি ছেলে সন্তান চান নাকি মেয়ে সন্তান। উত্তরে তিনি বলেছিলেন, অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটা তার হাতে নয়। উপরওয়ালার হাতে। তবে সন্তান ছেলে হোক বা মেয়ে এটি দীপিকা এবং তার জন্য সত্যিকারের আশীর্বাদ হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর