,

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে গেল ভাইও

news-image

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাইবোন মারা গেছে।

আজ রোববার সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী।

নিহতরা হলো উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ইসলাম (৬) ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে খাওয়া শেষে চাচাতো ভাইবোন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় পুকুরের পানিতে বোন শোভা পড়ে যায়। ছোটবোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুজনই মারা যায়। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে। পরে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হরিপুর থানা পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছাই। মৃত ভাইবোনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর