,

প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়: পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরমিণী ও অভিনেতা শরিফুল রাজ দেখা হওয়ার মাত্র সাতদিনের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করার সুবাধে পরিচয় হয় তাদের। সেই সাক্ষাতের মাত্র এক সপ্তাহ পরই বিয়ে করেন দুজনে।

অনেকের কাছেই এটা নিছক পাগলামি বটে। কিন্তু তাদের কাছে এটাই ভালোবাসা, এটাই প্রেম। গতকাল শনিবার এক ফেসবুক পোস্টে যেন সেটারই ইঙ্গিত দিলেন পরী। কয়েকটি ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়’।

বর্তমানে পরী-রাজ রয়েছেন কক্সবাজার। সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করছেন একান্ত সময়। বিয়ের পর এটাই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। তাই বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন। শনিবার পরী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলোতে দেখা গেল, তারা একটি বিলাসবহুল হোটেলের কক্ষে অবস্থান করছেন। তাদের জন্য কক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। যেমনটা হানিমুন কাপলদের জন্য করা হয়।

একদিন শরিফুল রাজও তাদের বিশেষ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গোধূলি লগ্নে সূর্যকে সামনে রেখে ভালোবাসায় মগ্ন তারা। কখনো কখনো একে-অপরকে গভীরভাবে জড়িয়ে আছেন, কখনো বা কপালে-কপাল ঠেকিয়ে অনুভব করছেন ভালোবাসার সুখ। গত ২ মে কক্সবাজার গেছেন রাজ ও পরী। এবারের ঈদ তারা সেখানেই উদযাপন করেছেন। সমুদ্রের শহরে তাদের ঈদ উদযাপনে সঙ্গে ছিলেন পরীর নানা শামসুল হকও।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর