,

ইউক্রেনের স্কুলে বোমা হামলায় ৬০ জন নিহতে শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চালীয় গ্রাম বিলোহোরিভকারে একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করছেন লুহানস্ক অঞ্চলের মেয়র সেরহেই গাইদাইয়। স্কুল ভবন থেকে ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেঙে পড়া দালানের ইট ও পাথরের নিচে চাপা পড়ে আরও ৫৮ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মেয়রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শনিবার বিকেলে রুশ বাহিনী স্কুলে একটি বোমা নিক্ষেপ করলে পুরো দালানে আগুন লেগে যায়। প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। ধ্বংসস্তূপ পরিষ্কার করার পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ স্কুলটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন।

লুহানস্ক অঞ্চলের মেয়র সেরহেই গাইদাইয় বলেন, স্কুলটির ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে সাতজন আহত।

এদিকে, স্কুলে বোমা হামলায় বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড