,

আইপিএল’র জুয়ায় হেরে মা-ছেলের আত্মহত্যা!

news-image

অনলাইন ডেস্ক : মেয়ের বিয়ের জন্য চার বছর আগে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন মা। সেই ঋণ পরিশোধের জন্য পাওনাদাররা চাপ দিচ্ছিলেন। কিন্তু ঋণ পরিশোধ করতে পারছিলেন না তিনি।

ঋণ পরিশোধের আশায় আবার ঋণ করেন সেই মা ও তার ২২ বছরের ছেলে। সেই টাকা আইপিএল ম্যাচে বাজি ধরেন। কিন্তু যে দলে বাজি ধরেছিলেন, তারা হেরে যায়। এরপর উপায় না দেখে বিষপানে আত্মহত্যা করেন মা ও ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যার রায়গড়ে।

পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে বিষপান করেন মা ও ছেলে। পরের দিন প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালেই মৃত্যু হয় ছেলের। তার ঘণ্টা কয়েক পর মারা যান মা।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে চাপে ছিলেন ওই নারী ও তার ছেলে। পাওনাদাররা বাড়িতে এসে তাদের অপমান করেন। এমনকি তাদের বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টাও করা হয়। পরে পুলিশ এসে বিষয়টি মীমাংসা করে। কিন্তু বেশ কিছু আসবাবপত্র নিয়ে যান পাওনাদাররা।

উপায় না দেখে ওই তরুণ কিছু টাকা ধার করেন। সেই টাকায় মা-ছেলে মিলে আইপিএলে একটি ম্যাচে বাজি ধরেন। কিন্তু জুয়ায় হেরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনটি তদন্ত করছে পুলিশ। সূত্র : আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর