,

সকালে ফাঁকা, বিকেলে ঢাকার রাস্তায় গাড়ির চাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষ হলেও এখনো চিরচেনা যানজটের রূপে ফেরেনি রাজধানী ঢাকা। শনিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন রাস্তা ফাঁকা দেখা গেছে। পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, কাওরান বাজার, বাড্ডা, মালিবাগ, সায়েন্সল্যাব এলাকায় যানবাহন চলছে একেবারেই কম। এদিন সড়কে ব্যক্তিগত গাড়িও কম দেখা গেছে।

তবে রাজধানীর প্রবেশ পথগুলো ও বাস টার্মিনাল এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়তে দেখা গেছে। গুলিস্তান, মহাখালী, সায়েদাবাদ টার্মিনালে কিছুটা যানজট চোখে পড়েছে। বিকেলের দিকে রামপুরা-বাড্ডা রুটেও বেড়েছে যানবাহন।

গাবতলী থেকে সায়েন্সল্যাব, ফার্মগেট, শাহবাগ হয়ে পল্টনে নামেন একজন যাত্রী। তিনিবলেন, ‘আজ থেকে আমার অফিস খুলেছে। গাবতলী থেকে বাসে উঠেছি। ভাবছিলাম জ্যাম হবে। তবে গাবতলী থেকে এত দ্রুত পল্টন চলে আসবো ভাবতেই পারিনি। অন্য সময়ে এ পথ পাড়ি দিতে তো ঘণ্টা দুয়েকের ঘুম দিতাম।’

গাবতলী থেকে বৈশাখী পরিবহনে গুলশান-বাড্ডা লিংক রোডে আসা দিন ইসলাম বলেন, ‘সারা বছর যদি এমন ফাঁকা থাকতো, ভালোই হতো। আজ এ রাস্তায় আসতে যে সময় লেগেছে, অন্যান্য সময়ে এর চেয়ে চারগুণ বেশি সময় লাগে।’

এদিকে, সারাবছর ব্যস্ত থাকা এসব সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশকেও দেখা গেছে কিছুটা আরাম করতে। নাম প্রকাশ না করা শর্তে ট্রাফিক পুলিশের একজন সদস্য জাগো নিউজকে বলেন, ‘কাল-পরশু থেকে আমাদের কষ্ট শুরু হবে। এ দুদিন গাড়ির চাপ কম। একটু বিশ্রামও করা যাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড