,

মারা গেলেন কেজিএফ অভিনেতা মোহন জুনেজা

news-image

নিউজ ডেস্ক : মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে কেজিএফ সিনেমা। এবার আলোচনায় এসেছে ভিন্ন এক কারণে। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা মোহন জুনেজা মারা গেছেন।

শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মোহন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।

মোহন জুনেজা কন্নড় সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। পার্শ্বচরিত্রে তিনি শতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে তিনি বেশি পরিচিতি পেয়েছেন ‘কেজিএফ’ সিনেমায় কাজ করে।

মোহন জুনেজার মৃত্যুতে ‘কেজিএফ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তাতে লেখা আছে, কন্নড় বিখ্যাত কমেডিয়ান মোহন জুনজার আত্মার শান্তি কামনা করি। আমাদের ‘কেজিএফ’ ফিল্ম টিমের সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা ভুলতে পারি না। অভিনেতা মোহন জুনেজার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। তিনি কন্নড় চলচ্চিত্র এবং আমাদের কেজিএফ পরিবারের অন্যতম পরিচিত মুখ ছিলেন।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে পরিচালক প্রশান্ত নীল ও ইয়াশের পক্ষ থেকে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি