,

গরমে সর্দি-কাশি সারানোর ঘরোয়া উপায়

news-image

নিউজ ডেস্ক : সর্দি-কাশিতে ভুগলেই মা-দিদিমা তুলসী পাতা চিবিয়ে খেতে বলতেন। তাতেই না কি জব্দ হবে রোগ! আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়, নানা রোগের মোকাবিলায় তুলসী পাতার জুড়ি মেলা ভার। তবে শুধু পাতাই নয়, তুলসীর বীজও বেশ স্বাস্থ্যকর। গরমের দিনে শরীর সুস্থ রাখতে ভরসা রাখতেই পারেন এই দাওয়াইয়ের উপর।

ভাবছেন বোধ হয়, তুলসীর বীজ খাবেন কী করে? কুলফি ফালুদার স্বাদ বাড়াতে এই বীজ ব্যবহার করা হয়। অনেকেই বোধ হয় সেই খাবার চেখেও দেখেছেন। তবে এই বীজের স্বাস্থ্যগুণ অনেকেরই অজানা। পানি কিংবা দুধে ভিজিয়ে রোজ নিয়ম করে এই বীজ খাওয়া যেতে পারে।

তুলসীর বীজ কেন এত উপকারী?

১) গরমের দিনে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাই এই সময়ে পেটের গোলমাল লেগেই থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় তুলসীর বীজ রাখলে পেট ঠান্ডা থাকবে। পেটের সমস্যাও দূর হবে।

২) নিয়মিত পানিতে ভিজিয়ে রাখা তুলসীর বীজ খেলে হজম ভাল হয়। এই বীজে ভরপুর মাত্রায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই পানি খেলে পেট অনেক ক্ষণ পেট অনেক ক্ষণ ভরা থাকে। যাঁরা ওজন কমানোর পরিকল্পনা করছেন তারাও রোজের ডায়েটে তুলসীর বীজ ভেজানো পানি রাখতেই পারেন। ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই পানীয় সাহায্য করে।

৩) সারা বছর ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পান? তুলসীর বীজ গরম পানি বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। গ্যাসের ব্যথায় আরাম পাওয়া যায়।

৪) ডায়াবেটিক রোগীদের জন্যেও এই পানীয় কিন্তু বেশ উপকারী। তুলসীর বীজে থাকে ডায়েটেরি ফাইবার, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

৫) সাধারণ সর্দি এবং ফ্লু জাতীয় সমস্যা থেকেও মুক্তি পেতেও এই বীজের ব্যবহার করতে পারেন। শুধু তা-ই নয়, পেশীতে টান পড়লেও এই বীজ খেলে আরাম পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর