,

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ১৩ হাজার টন ভোজ্যতেলের জাহাজ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : ভোজ্যতেলের সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ। ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি সুমাত্রা পাম ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

শুক্রবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে প্রায় ২ কোটি ২৯ লাখ লিটার তেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। আজ ১৩ হাজার টন ভোজ্যতেল এসেছে ইন্দোনেশিয়া থেকে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা করবো।

এর আগে গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে ২ কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্যতেল, বাংলাদেশ ভোজ্যতেল ও বসুন্ধরা গ্রুপ এ তেল আমদানি করে। এবার ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর